সংগৃহিত
বিনোদন

ক্রিস্টিনা পিসকোভার মাথায় মিস ওয়ার্ল্ডের মুকুট

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। শনিবার ভারতের মুম্বাইয়ে আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল।

১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে। ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন ২০২২ সালে। সেবার মিস চেক রিপাবলিক খেতাব জিতে নেন তিনি। এর মধ্য দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসা তার। আর এসেই দেশের জন্য এনে দেন এক অনন্য সম্মান।

ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন তারই স্বদেশি তাতানা কুচারোভা। কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ সুন্দরী। সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজও চালিয়ে যাচ্ছেন ইন্সব্রুকের এমসিআই ম্যানেজমেন্ট সেন্টার থেকে।

দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা।

এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানষী চিল্লারও। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর।

এছাড়াও এ দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা। বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন এদিন। প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি। কিন্তু প্রতিযোগীতায় ৮ম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিনা জেইতুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা