সংগৃহিত
বিনোদন

আপন ইভানের ‘গোলকধাঁধা’ নাটকে সঞ্চিতা-রোমিও!

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের টিভি নাটকের অন্যতম অভিনেত্রী এবং সময়ের আলোচিত মডেল সঞ্চিতা দত্ত । এপার বাংলা থেকে ওপার বাংলায় নিয়মিত মডেলিং ও অভিনয় করছেন তিনি। শুধু তাই নয় লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ দ্বিতীয় রানারআপও হয়েছিলেন তিনি। অভিনয়, মডেলিং এর পাশাপাশি সঞ্চিতার গানের গলাও বেশ চমৎকার। ইতোমধ্যে তার গাওয়া গানের স্টুডিও ভার্সনও মুক্তি পেয়েছে। হাতে আছে আরো বেশ কয়েকটি গান যা খুব দ্রুতই মুক্তি পানে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে জেরিন শেখের রচনা এবং আপন ইভানের পরিচালনায় নির্মিত ‘গোলকধাঁধা’ নাটকের শুটিং রাজধানীর আশিয়ানসিটি এলাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে । এই নাটকে সঞ্চিতা দত্ত বাবা মা হারা একজন এতিম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আর চাচার চরিত্রে অভিনয় করেছেন আহমেদ সাব্বির রোমিও। আরও অভিনয় করেছেন ‘গোলকধাঁধা’ নাটকে আরো যারা অভিনয় করেছেন,তন্ময় সোহেল, লিজা,শাহিনা জামান,জান্নাতুল শশী সহ আরো অনেকে।

‘গোলকধাঁধা’ নাটকের কাহিনিতে দেখা যাবে চাচা আহমেদ সাব্বির রোমিও’ র কাছেই বড়ো হোন তিনি। রোমিও’ র ঘরে কোন সন্তান না থাকায় সঞ্চিতা কে নিজের মেয়ের মতো লালনপালন করেন রোমিও। এই নাটকে মোহনার চরিত্রে দেখা যাবে সঞ্চিতাকে। সঞ্চিতা( মোহনা)’র চাচার চরিত্রে অভিনয় করেছেন আহমেদ সাব্বির রোমিও। নাটকের পরিচালক আপন ইভান বলেন, মোহনা একটি ব্রোকেন ফ্যামেলির মেয়ে। অনেক ছোট থাকতেই মোহনার মা – বাবার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তারা দুইজনই মারা যান। মা- বাবার মৃত্যু পরে চাচার কাছেই বড়ো হোন মোহনা।মোহনার সকল দায়িত্বভার গ্রহণ করেন তার চাচা। অসাধারণ একটি পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত এই নাটকটি অচিরেই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা