সংগৃহিত
খেলা

ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে আর্মি ট্রেনিং

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসীন নাকবি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে ১০ দিনের আর্মি ট্রেনিং করানো হবে।

মঙ্গলবার রাতে ইসলামাবাদে বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাতকালে এই কথা বলেন তিনি। পরিকল্পনা রয়েছে পাকিস্তান সুপার লিগ শেষে চলতি মাসে শুরু হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বিশেষ এই ট্রেনিং ক্যাম্প।

সাক্ষাৎকালে তিনি পাকিস্তানের খেলোয়াড়দের ছক্কা হাঁকানোর সামর্থ নিয়ে হতাশা প্রকাশ করেন। তার মতে ফিটনেস বাড়ালে তাদের শক্তিও বাড়বে। আর সেই ভাবনা থেকেই খেলোয়াড়দের আর্মি ট্রেনিং করানোর সিদ্ধান্ত নেন।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি যখন লাহোরে খেলা দেখছিলাম, তখন দেখলাম যে তোমাদের কেউ ছক্কা হাঁকিয়ে স্ট্যান্ডে বল পাঠাতে পারোনি। যখন কোনো ছক্কা স্ট্যান্ডে পৌঁছেছে তখনই আমি ভেবে নিয়েছি এটা বিদেশি কোনো ক্রিকেটার মেরেছেন। আমি বোর্ডকে জানিয়েছে একটা পরিকল্পনা করতে যেটার মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস চূড়ান্ত পর্যায়ে থাকে। সেটার জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সামনেই আমাদের নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপর আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ড। সেটা শেষ হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি আসলে ভেবে পাই না যে ঠিক কখন এই ট্রেনিংয়ের আয়োজন করবো। কোনো সুযোগ নেই। তবে আমরা একটা সময় বের করেছি। কাকুল মিলিটার একাডেমিতে আমরা ২৫ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে ক্যাম্পটা করতে পারি। পাকিস্তান সেনাবাহিনী তোমাদের ট্রেনিং তত্ত্বাবধান করবে। আশা করি তারা তোমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’

অবশ্য এবারই প্রথম সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করতে যাচ্ছে না পাকিস্তান দল। এর আগে মিসবাহ-উল-হকের অধিনায়কত্বের সময় ইংল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে আর্মি ট্রেনিং করেছিল।

ওই ট্রেনিংয়ের পর মিসবাহ প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকান এবং উদযাপন করার সময় মিলিটারি স্যালুট দিয়ে দশবার পুশ-আপ দেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা