সংগৃহীত
সারাদেশ

কোরআন পোড়ানোর অভিযোগে রাবি শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি আবাসিক হলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, কোরআন পোড়ানোর ঘটনার মূলহোতা এ শিক্ষার্থী। তাকে ময়মনসিংহ থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে।

গ্রেপ্তার শিক্ষার্থীর নাম ফেরদৌস রহমান ফরিদ (২২)। তিনি রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে। কোরআনে আগুন দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যান এবং চাপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত আটটায় এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১২ জানুয়ারি রাবির শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখস হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল, শেরে বাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও শেলফে পবিত্র কোরআন পোড়ানো অবস্থায় পাওয়া যায়। পবিত্র কোরআনের অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা করে।

আরএমপির মতিহার থানা পুলিশের পাশাপাশি সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে কোরআন পোড়ানোর ঘটনায় ওই শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, মঙ্গলবার ওই শিক্ষার্থীকে ময়মনসিংহের তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে রাজশাহী আনা হয়। পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি জানান, ওই শিক্ষার্থী দাবি করেছেন, তিনি মানসিকভাবে ‘বিক্ষুব্ধ’ এবং এ কারণে কোরআনে আগুন দিয়েছেন। তিনি একাই এই কাজটি করেছেন। তার বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এ পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা