সংগৃহিত
খেলা

কোপা আমেরিকা পর্যন্ত কোচ স্কালোনি

ক্রীড়া ডেস্ক: লিওনেল স্কালোনি গত বছরের নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারানোর পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। এরপর থেকে শোনা গেছে নানা গুঞ্জন।

আগামী ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি থাকলেও স্কালোনি সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন কিনা, সেটি ছিল অনিশ্চিত। চলতি বছরের কোপা আমেরিকার আগেই স্কালোনি দায়িত্ব ছাড়বেন এমন গুঞ্জনও উঠেছিল।

মঙ্গলবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছে, অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি।

ফুটবলের জনপ্রিয় ইতালীয় সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তপিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কালোনি। এরপর চলতি গ্রীষ্মে কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিার কোচ হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি।

আগামী ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার জমজমাট আসর। এরপর ১৪ জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে আসরটি। আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন।

প্রসঙ্গত, ২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। এরপর ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সোনালী ট্রফি জেতান ৪৫ বছর বয়সী এই কোচ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা