ছবি: কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। পরদিন শুক্রবার পদপ্রাপ্তরা আনন্দ মিছিল এবং বঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় বিএনপি দক্ষিণ জেলা ও মহানগর অফিসের সামনে আসে। সে সময় বিক্ষোকারীরা মিছিলরত অবস্থায় বিএনপির কার্যালয়ের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তখন কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নি সংযোগ করেছে সেটা আমার জানা নেই। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, যারা বিএনপির অফিসে আগুন দিয়েছে, তারা ফ্যাসিবাদের দোসর হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করছি। বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে জরিমানা

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে ভ্র...

কুষ্টিয়ায় দু’পক্ষের তুমুল গোলাগুলি, হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির...

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের ব...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের নিহত ৫

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্...

বিএনপি জোটের বিজয়ে কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফোরামের শোকরানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা