ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অপরাধ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন শিশু-কিশোর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন শিশু-কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারিতে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করে ভূক্তভোগির বাবা।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া শুক্রবার বিকালে এ তথ্যনিশ্চিত করেছেন। তবে আসামীরা শিশু কিশোর হওয়ায় তাদের নাম- পরিচয় প্রকাশ করা হয়নি। ওসি বলেন, ভূক্তভোগির বাবা থানায় এজাহার দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে চাচীর সঙ্গে মসজিদে যাচ্ছিলেন ওই কিশোরী। চাচী মসজিদে ঢুকে যাওয়ার পর সে বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই তিন শিশু কিশোর পাশের একটি বাগানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। ওসি আরও বলেন, বাদীর এজাহার অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে ভূক্তভোগির ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা