ছবি: সংগৃহীত
সারাদেশ

করাইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে আদনান সাহিল

আলী হোসেন (শ্যামল), উত্তরা

করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে হাজির হন উত্তরার ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আদনান সাহিল। শুক্রবার রাতে কড়াইলজুড়ে আগুনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা শোনেন আদনান সাহিল। তিনি বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”

ত্রাণ বিতরণে তাঁর সঙ্গে ছিলেন উত্তরার জনপ্রিয় বাংলা শিক্ষক ও সংগঠনের সাবেক উপদেষ্টা সাইফুল্লাহ ইহসান সাইফ, সংগঠনের সভাপতি হামিম আহমেদ, সাধারণ সম্পাদক মো. বাশার, সহসভাপতি তুহিন, কোষাধ্যক্ষ মাহিসহ আরও অনেকে।

সেদিন তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা