ছবি: প্রতীকী
সারাদেশ

কটিয়াদীর যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক যুবক মালয়েশিয়া চাকরিরত অবস্থায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। নিহত যুবক কটিয়াদী পৌরসভার কাহাতের টিকি গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে আনার মিয়া (২৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আনুমানিক সাত বছর পূর্বে নিহত আনার মিয়া মালয়েশিয়া চাকরির জন্য যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে নাইট ডিউটি শেষ করে বাই সাইকেল চালিয়ে নিজ বাসায় ফেরার পথে গাড়ি চাপায় মাথায় আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয় পুলিশ এসে আনার কে গুরুতর অবস্থায় স্থানীয় সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় আট দিন পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার ৩ মে তার মৃত্যু সংবাদ জানতে পারেন।

নিহত আনার মিয়ার স্ত্রী রোকশানা বেগম জানান, কয়েক মাস আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। আমার স্বামী এভাবে মারা যাবে, আমি স্বপ্নেও ভাবিনি। যদি জানতাম, তবে আমি তাকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই। আনার মিয়া মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে ও তার স্ত্রীকে রেখে যান।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা