ছবি: সংগৃহীত
খেলা

ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচে দুটি শিরোপার লড়াই- তার প্রথমটি ইতোমধ্যে জিতে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এমএলএস কাপের ফাইনালে উঠেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

রোববার (৩০ নভেম্বর) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দল শুরুতে সমান তালে খেললেও গোলের সামনে ছিল পুরোপুরি মায়ামির আধিপত্য। যদিও গোল পাননি মেসি, তবে একটি অ্যাসিস্ট করেছেন। দলের বড় জয়ে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে হ্যাটট্রিক করে রাতটিকে নিজের করে নেন তিনি। বাকি দুটি গোল করেন মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া।

বার্সেলোনার পর মায়ামিতে মেসির পাশে খেলেছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তবে এমএলএস কাপের ফাইনালেই থামতে যাচ্ছে তাদের যৌথ পথচলা। মৌসুমের মাঝেই অবসরের ঘোষণা দেওয়া এই দুই স্প্যানিশ তারকার জন্য এটি হবে বিদায়ী ম্যাচ। মায়ামির প্রতিপক্ষ নির্ধারিত হবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান দিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচে।

১১ মিনিটেই মেসির সেট পিস থেকে আলবা গোল করতে পারতেন, কিন্তু নিউইয়র্ক গোলরক্ষক জোয়েল রদ্রিগেজ তা ঠেকিয়ে দেন। তবে ১৪ মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ২২ মিনিটে আলবার ক্রসে লাফিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আলেন্দে। ৩৭ মিনিটে জাস্টিন হাকের হেডে ব্যবধান কমালেও বিরতির পর আবার আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি।

৬৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে সিলভেট্টি, যা মেসির ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট—একটি নতুন রেকর্ড। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিলে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে আলেন্দে হ্যাটট্রিক গোলটি করলে ৫-১ ব্যবধান নিশ্চিত হয়।

মেসি যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামির রূপ পাল্টে গেছে। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ মৌসুমে এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতে দলটি। এবার প্রথমবারের মতো তারা এমএলএস কাপের ফাইনালে পৌঁছে রচনা করেছে নতুন এক ইতিহাস।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা