ছবি: সংগৃহীত
খেলা

সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে আলো ক্রমেই কমছিল, কিন্তু মুশফিকুর রহিমকে ঘিরে উত্তেজনা শুধু বাড়ছিল। কারণ নিজের শততম টেস্ট ম্যাচে তিনি দাঁড়িয়ে ছিলেন আরেক ইতিহাসের দুয়ারে—শত রানের মাত্র এক ধাপ দূরে। রাতের অন্ধকারে অপেক্ষা বাড়লেও বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৯৯ রানে দিন শুরু করে অবশেষে পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত মাইলফলকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বুধবার (১৯ নভেম্বর) অপরাজিত ৯৯ রান নিয়ে দিন শেষ করেন মুশফিক। দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৯২। আর আজ সকালে লিটন দাসকে সঙ্গে নিয়ে নামতেই সেশনের দ্বিতীয় ওভারে পেলেন সেই ঐতিহাসিক সেঞ্চুরি।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জনের পর এবার মুশফিক যোগ করলেন আরও একটি উল্লেখযোগ্য অর্জন—শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে নাম লিখালেন তিনি। জাভেদ মিয়াদাঁদ, রিকি পন্টিং, জো রুট কিংবা ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন বাংলাদেশের “মিস্টার ডিপেন্ডেবল।”

নব্বইয়ের ঘরে ‘নার্ভাস নাইটি’ যেন কিছুটা পেয়ে বসেছিল তাকে। দিনের শুরুটা হয় মেডেন ওভারে। তবে বেশি অপেক্ষা করাননি নিতি। সেশনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পূর্ণ করলেন স্বপ্নের সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব রয়েছে মাত্র ১০ জন ব্যাটারের। কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেভিড ওয়ার্নারের।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার এবার শততম টেস্টকে রাঙালেন সেঞ্চুরির উজ্জ্বলতায়—এ যেন ইতিহাসের ওপর আরও এক ইতিহাস লেখা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বিএনপির নাম ভাঙানোদের বিরুদ্ধে ব্যবস্থা: রিজভী

সারাদেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে...

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

এমপিওভুক্তির দাবিতে আজ শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানব...

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা