সংগৃহীত
টেকলাইফ

ইসিজির রিপোর্ট দেখে মৃত্যুর দিনক্ষণ বলে দেবে এআই

আমার বাঙলা ডেস্ক

এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে বলেই মনে করা হয়। সব কাজে এআই মানুষকে সাহায্য করছে। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন নিউজ প্রেজেন্ট থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই করা হচ্ছে।

চিকিৎসার ক্ষেত্রেও এআই অনেকখানি এগিয়ে গেছে। সম্প্রতি নতুন একটি এআই টুল তৈরি করেছে গবেষক দল। তাদের দাবি, এই টুল হৃদরোগের ঝুঁকি আছে এমন ব্যক্তির মৃত্যু কবে হতে পারে তা জানাতে পারবে।

ল্যান্সেট ডিজ়িটাল হেলথে প্রকাশিত হয়েছে সেই গবেষণা পত্রটি। সেখানে জানানো হয়েছে এআই’র সাহায্য নিয়ে হওয়া ইসিজির সাহায্যে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি মাপা যাবে। যদিও এই পরিকাঠামো এখনো প্রতিদিনের চিকিৎসা পরিষেবায় ব্যবহার করা হচ্ছে না।

এই প্রযুক্তির নাম এআই-ইসিজি রিস্ক ইস্টিমেটর (এআইআরই)। এর আগে এআই-ইসিজির যে যে সুবিধা পাওয়া যেত না, নতুন এই টুলে সেগুলি আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, এক লাখ ৮৯ হাজার ৫৩৯ জন রোগীর এক দশমিক ১৬ মিলিয়ন ইসিজির রিপোর্টের তথ্যভাণ্ডারের মাধ্যমে এআইআরই টুলকে শেখানো হয়েছে। গবেষকরা দাবি করেছেন, এই প্রযুক্তি অন্তত ৭৬ শতাংশ ক্ষেত্রে ভবিষ্য়তে হতে চলা হার্ট রিদম সংক্রান্ত সমস্যা বুঝতে পারছে। অন্যদিকে ১০টির মধ্যে সাতটি ক্ষেত্রেই ধমনী সরু হয়ে রক্ত চলাচল সংক্রান্ত সমস্যা আগেভাগে বুঝতে পারছে। এই টুলকে এরই মধ্যে এআই ডেথ ক্যালকুলেটর নামেও ডাকা হচ্ছে।

গবেষকরা জানাচ্ছেন, এখন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারের চোখেও যে বিপদের আশঙ্কা এড়িয়ে যেতে পারে, এই এআইআরই সেটিও বুঝে সতর্ক করতে পারবে। হৃদরোগ সংক্রান্ত সমস্য়া বা ঝুঁকির কথা আগেভাগে জানতে পারলে তা ঠেকানো অনেক সহজ হবে।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অধীনে দুটি হাসপাতালে ট্রায়াল চলবে এআইআরই’র। ২০২৫ সালের মাঝামাঝি থেকে শুরু হবে এটি। গবেষকরা মনে করছেন, আগামী পাঁচ বছরের মধ্যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে এই টুল সার্বিকভাবে ব্যবহার করা হতে পারে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ারের হৃদরোগ বিশেষজ্ঞ ফু সিয়ং বলেছেন, হাসপাতালে যত রোগীর ইসিজি হবে তাদের সবাইকে এই মডেলের মধ্যে ফেলাই লক্ষ্য রয়েছে। এর ফলে ঝুঁকির পুরোটা আমাদের নজরে আসবে। আমরা রোগ আটকানোর জন্য দ্রুত পদক্ষেপ করতে পারব।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা