সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে। বিস্ফোরণের পর কিছু খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দূরে অবস্থিত তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

রয়টার্স বলছে, ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে রোববার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই ঘটনায় ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় টিভি জানায়, মদনজু কোম্পানির পরিচালিত ওই খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, “আমি মন্ত্রীদের সাথে কথা বলেছি এবং আমরা এই ঘটনার বিষয়ে আমাদের কর্তব্য পালন করতে যথাসাধ্য চেষ্টা করব।’

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা