ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া

আমার বাঙলা ডেস্ক

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি।

আজ মঙ্গলবার(৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়া।

মস্কো জানায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি।

তিনি বলেন, ‘আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, যা ছিল এই যুদ্ধের প্রধান, এমনকি একমাত্র অজুহাত।’

তিনি আরও বলেন, ইরানের ওপর এই হামলার প্রভাব পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো এর অর্থনৈতিক ক্ষতি ও দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, এই যুদ্ধ প্রয়োজন ছিল ইরানের পরমাণু অস্ত্র বানানো ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি থামানোর জন্য।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা