সংগৃহিত
শিক্ষা

ইনফিনিটি ২০২৪-এ আইএসডি দলের সাফল্য

নিজস্ব প্রতিবেদক: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তঃস্কুল গণিত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ‘ইনফিনিটি ২০২৪’-এর কুইজিচ রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি’র একটি দল।

প্রতিযোগিতায় স্কুলটির হাইস্কুল শিক্ষার্থীদের দুইটি দল অংশ নেয়। বিশ্বের ৫৪০টি দল থেকে বিজয়ী ৫৪টি ফাইনালিস্ট দলের মধ্য থেকে স্কুলটির দুটি দলই কুইজিচ রাউন্ডে জায়গা করে নেয়।

গ্রেড ১০ ও ১১ এর শিক্ষার্থীদের অসামান্য অর্জন উদযাপন করেছে আইএসডি। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের এই দুইটি দলই ট্রফি ও সিলভার সার্টিফিকেট পেয়েছে।

অ্যাডভান্সড ক্যাটাগরিতে আইএসডি’র বিজয়ী দলের সদস্যদের মধ্যে রয়েছে- সুভানি, ভানিশা ও এশনা। সিনিয়র দলে রয়েছে- জাভির আনিস দৌলা, নিয়ারাহ ও সারিনা। ইনফিনিটি ২০২৪ -এ অনবদ্য পারফরমেন্সের জন্য সার্টিফিকেট অব মেরিটও অর্জন করে নিয়ারাহ।

সারাবিশ্বের গণিত নিয়ে মেধাবীদের আসর- ইনফিনিটিতে শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দিয়েছে। শিক্ষার্থীরা জালাজ ও রাজনির মতো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় প্রতিযোগীরা একটি সমন্বিত শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।

বিটস পিলানির সহযোগিতায় আদিত্য বিরলা ওয়ার্ল্ড অ্যাকাডেমি ২০১৪ সাল থেকে এই বার্ষিক আন্তঃস্কুল গণিত প্রতিযোগিতাটির আয়োজন করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

বিদ্যুৎকেন্দ্রে তেলের মজুত তলানিতে

দেশের ৫৩টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেলের মজুত আশঙ্কাজনক পর্যায়ে ন...

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে কাতারের অগ্রগতি দাবি

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ম...

দক্ষিণ লেবাননে ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাত...

আল-আকসা নিয়ে উত্তেজনা, ইসরাইলের পদক্ষেপে শঙ্কা

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ ও ডোম অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা