মাদারীপুর প্রতিনিধি
সারাদেশ

আ.লীগের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : আনিসুর রহমান

মাদারীপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিএনপির দলে অনুপ্রবেশ করে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে জিয়ার সৈনিকেরা তাদের দাঁতভাঙা জবাব দেবে।”

বুধবার (৬ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে জেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সমাজে, রাজনীতিতে কিংবা দেশগঠনের কাজে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের অভিভাবক হচ্ছেন তারেক রহমান। তিনি নিজে পিতৃহারা হয়েছেন, কষ্টভোগ করেছেন—তাই তিনি জানেন স্বজনহারা বেদনা কতটা তীব্র।”

তালুকদার খোকন বলেন, “স্বৈরাচারমুক্ত দেশ গড়তে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগ আমাদের স্মরণ রাখতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, নতুন বাংলাদেশ রচিত হয়েছে। জুলাই-আগস্টে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের ভুলে গেলে চলবে না। সেই শহীদদের শপথ নিয়ে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন। আগামী নির্বাচনে যারা এমপি-মন্ত্রী হবেন, তাদের জনগণের প্রতি দায়বদ্ধ ও জনবান্ধব হতে হবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

সাইবার সেলের সফল অভিযানে ২০ মোবাইল ফেরত

জেলা পুলিশের সাইবার সেলের দক্ষ ও তৎপর টিমের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হ...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা