খেলা

আর্থিক সংকট, রাইফেল-পিস্তল লকারে, বন্ধ এসএ গেমসের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

চার ইভেন্টের ২০ শুটার নিয়ে ১ জুলাই বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে শুরু হয়েছিল সাউথ এশিয়ান গেমসের (এসএ) প্রশিক্ষণ ক্যাম্প। কিন্তু নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ২১ জুলাই তা বন্ধ হয়ে গেছে।

ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জি এম হায়দারের দাবি, হাতে টাকা নেই বলে বাধ্য হয়েই ক্যাম্প বন্ধ করতে হয়েছে। হায়দার বলেন, ‘ক্যাম্প বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। টাকা নেই, ক্যাম্পটা কীভাবে চালাব!’ আগের কমিটির রেখে যাওয়া শুটারদের রাইফেল-পিস্তলও বুঝে পাননি বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। তিনি বলেন, ‘আমার গুলির (রাইফেল-পিস্তল) লকার বন্ধ। আমার তো গুলি লাগবে। ওটা সিলগালা।’

আগের কমিটি সবকিছু বুঝিয়ে না দেওয়ায় চাইলেই লকার খুলতে পারছে না শুটিংয়ের বর্তমান কমিটি। হায়দার ব্যাখ্যা করলেন এর কারণও, ‘কতগুলো গুলি আছে, কাকে কাকে দেওয়া হয়েছে, অবশিষ্ট কী আছে...এগুলোর জবাব দিতে হবে না? আমরা অনেক চ্যালেঞ্জে আছি।’

এক বছরের বেশি সময় একপ্রকার শুয়েবসেই পার করেছেন দেশের শুটাররা। ছিল না নিয়মিত কোনো অনুশীলন বা টুর্নামেন্ট। গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ক্যাম্প চালুর তাগিদ দিলে নড়েচড়ে বসে ফেডারেশন। কিন্তু ১৬ জুলাই শুটিংয়ে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ২১ জুলাই ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।

জি এম হায়দার জানান, ক্যাম্পে শুটারদের থাকার ব্যবস্থাও ভালো নয়। ক্যাম্প চালু করতে হলে ডরমিটরিতে অনেক মেরামত প্রয়োজন। তাঁদের হাতে মেরামতের টাকাটাও নাকি এ মুহূর্তে নেই, ‘রুমগুলোর অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হলে পানি পড়ে, শোয়ার বালিশ নেই। এগুলো ঠিকঠাক করতে টাকা দরকার, সময় দরকার। শুটারদের রাখলেই হবে না, তাদের খাওয়াতে হবে। আমরা ব্যাংকেও লেনদেন করতে পারছি না। সাময়িকভাবে ক্যাম্প বন্ধ করেছি, যত দ্রুত সম্ভব আবার চালু করে দেব।’

দ্রুত ক্যাম্প চালুর বিষয়ে শুটারদেরও আশ্বস্ত করেছেন বর্তমান কমিটির সদস্যরা। এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে রুপা এবং জাতীয় প্রতিযোগিতায় দুই সোনা জেতা অর্ণব শারার বলেন, ‘নতুন কমিটি আমাদের বলেছে, আমরা আগে সবকিছু বুঝে নিই। আবাসিক কিছু সমস্যাও আছে। সেগুলো ঠিকঠাক করে আবার পুরোদমে ক্যাম্প চালু করব।’

কবে ক্যাম্প চালু হবে, তা এখনো অনিশ্চিত। তবে শুটাররা ক্যাম্পে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। ২০১৯ এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতা রবিউল ইসলাম বলেন, ‘অনেক দিন ফেডারেশন বন্ধ ছিল। শুনলাম, অনেক কিছু নষ্ট হয়ে আছে, সেগুলো নাকি ঠিক করতে হবে। তাই আমাদের ছুটি দিয়ে দিয়েছে। আশা করি, শিগগিরই আবার ক্যাম্পে ফিরতে পারব।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই বলে জানিয়েছেন...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা