বিনোদন

আরিফিন শুভর পাশে শাকিব খান

বিনোদন প্রতিবেদক

গত রবিবার রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দেন শাকিব খান। নিজের সিনেমার বাইরে ঈদের আরেকটি সিনেমার পাশে দাঁড়ালেন এই তারকা। ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমার পোস্টার। ফেসবুকে এমন পোস্টের পরে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে বাহ্বা পাচ্ছেন শাকিব।

শাকিব খান তাঁর ফেসবুক পোস্টে ‘নীলচক্র’ সিনেমার পোস্টার ভাগাভাগি করে লিখেছেন, ‘“নীলচক্র” টিমের জন্য শুভকামনা।’ এতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম হয়।

শাকিবের প্রশংসায় রবিউল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত বড় স্টার হয়ে মনে কোনো অহংকার নেই। এই মুহূর্তে শুভর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্যালুট।’ দিদারুল নামে একজন লিখেছেন, ‘কিং খানের ওপর ভালোবাসা আরও বেড়ে গেল। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা অব্যাহত থাকুক।’ সৌরভ নামের একজন লিখেছেন, ‘এই জন্যই আবার প্রমাণিত হলো, আপনি অনেক অনেক বড় মনের মানুষ!’

‘নীলচক্র’ সিনেমার অভিনেতা আরিফিন শুভ শাকিব খানের স্ট্যাটাসের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাসের জন্য ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সিনেমার পরিচালক মিঠু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘“নীলচক্র’-এর নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম। ধন্যবাদ ও শুভকামনা।’

কী আছে ‘নীলচক্র’ সিনেমায়? ২ বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেয় ভিডিওগুলো। পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে? এমন টান টান উত্তেজনা নিয়েই সিনেমাটির গল্প। এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।

‘নীলচক্র’ ছাড়া এবার ঈদে একযোগে ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’সহ ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাগুলো।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা