বিনোদন

আবার মা হলেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক

গত বছরই প্রথম সন্তান কোয়া ফিনিক্সের জন্ম দেন ইলিয়ানা ডি’ক্রুজ। এক বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তিনি।

অভিনেত্রী জানান, ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজের পোস্টে সদ্যোজাত সন্তানের একটি সাদাকালো ছবিটি দিয়েছেন তিনি।

ইলিয়ানা লিখেছেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয়–আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুন।’ নিজের পোস্ট স্বামী মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী।

ইলিয়ানার পোস্টে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই। চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইলিয়ানা ও মাইকেল ২০২৩ সালে বিয়ে করেন। সেই বছরই অভিনেত্রী জানান, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন।

বিয়ের পর থেকেই অভিনয়ে নেই ইলিয়ানা। জানিয়েছেন, মাতৃত্বকালীন বিরতি শেষে শিগগিরই অভিনয়ে ফিরবেন। গত মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’ সিনেমাটি। রাজকুমার গুপ্তার ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা থাকলেও মাতৃত্বকালীন বিরতিতে থাকায় সিকুয়েল থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা