বিনোদন

‘যাদের মা নেই তারা কাঁদবে, যাদের মা আছেন তারাও কাঁদবে’

নিজস্ব প্রতিবেদক

মা-শব্দটি যেন পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির নাম। সেই অনুভব নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ঘ্রাণ’। মায়ের প্রতি সন্তানের নিঃশব্দ ভালোবাসা, অব্যক্ত অনুশোচনা আর স্মৃতির হাহাকার নিয়ে বোনা হয়েছে এর গল্প। নাটকটি ইউটিউবে মুক্তির দুই সপ্তাহেই ৭১ লাখের বেশি দর্শকের হৃদয় ছুঁয়েছে।

মাশরিকুল আলমের নির্মাণে ও ইমদাদ বাবুর গল্পে রচিত এই নাটকে অপূর্বর চরিত্রে দেখা যায় এক ছেলেকে-যে জানেই না তার মায়ের জন্মদিন কবে! প্রেমিকার খালার জন্মদিনের আয়োজনে গিয়ে হঠাৎই বুকের ভেতর ওঠে প্রশ্ন-মায়ের জন্মদিন কেন মনে নেই? এই 'না-জানা' থেকে শুরু হয় এক আবেগঘন অনুসন্ধান, যা শুধু তার নয়-সমস্ত দর্শকেরই এক আত্মজিজ্ঞাসায় রূপ নেয়।

নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নিহা। মায়ের চরিত্রে রয়েছেন শেলী আহসান, যিনি নিজের অনুভব জানিয়ে বলেন, ‘এমন একটি সন্তান যদি প্রতিটি মায়ের জীবনে থাকত, পৃথিবীটা আরও সুন্দর হতো।’ অপূর্বর মতে, ‘যাদের মা নেই তারা কাঁদবে, যাদের মা আছেন তারাও।’

‘ঘ্রাণ’ এককথায় শুধুই নাটক নয়-এ যেন প্রতিটি সন্তানের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধের করুণ প্রতিচ্ছবি। যে সমাজ মাকে ভুলতে বসেছে, সেই সমাজেই আবার এক নতুন আলো ছড়ায় এই নাটক। দর্শকেরাও জানাচ্ছেন ভালোবাসা ও কৃতজ্ঞতা। একজন মন্তব্য করেছেন, ‘মা জীবিত, তবু যেন তিনি অনেক দূরের কেউ-নাটকটি দেখে চোখের অশ্রু আর পিছু হটেনি।’

বিশেষ করে প্রবাসীদের প্রতিক্রিয়াগুলো ছিল হৃদয়বিদারক। একজন লিখেছেন, ‘মাকে নিয়ে এমন নাটক আগে কখনও দেখিনি। সংলাপগুলো যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাস।’

‘ঘ্রাণ’-নিঃসন্দেহে এক চিরচেনা অথচ নতুন করে দেখা মা-পুত্র সম্পর্কের সজল আয়না। যা দেখলে হয়তো মনে হবে, আমরা আসলে অনেক আগেই ভুলে গিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে-আমাদের মা-কে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা