সংগৃহীত
প্রবাস

অস্ট্রেলিয়ায় ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে দুই মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতি মারা গেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

ওই বাংলাদেশি দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক দুই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।

নিহত দুজন হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুইজন স্বামী-স্ত্রী ছিলেন। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

জানা গেছে, শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন।

এ সময় স্বপন-পাপড়ির দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন এ দম্পতি। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন ডুবে যান।

তাদের অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

দম্পতির এমন মৃত্যুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের দুই মেয়ের নিরাপত্তা এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সে জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও সহায়তায় এগিয়ে এসেছে।

আমারবাংলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা