সংগৃহীত
প্রবাস

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। এ ঘটনায় টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) টাইমস ম্যাগাজিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্নসাতে পরিবারকে সহায়তার অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

সংবাদমাদ্যম সানডে টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেজারি বিভাগের ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য একটি চুক্তিতে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে ১০ বিলিয়ন পাউন্ডের এ প্রকল্পে সহায়তা করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ নীতিশাস্ত্র দলের সঙ্গে দেখা করে এ অভিযোগ অস্বীকার করেছেন।

টাইমস ম্যাগাজিন জানিয়েছে, টিউলিপ এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্র বলেন, আগেই বলা হয়েছে যে মন্ত্রী কোনো অভিযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন।

অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তির ক্ষেত্রে ২০১৩ সালে মধ্যস্থতা করেছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা