ছবি: সংগৃহীত
বিনোদন

মা হলেন সংগীত শিল্পী রিয়ানা

বিনোদন ডেস্ক

তৃতীয়বারের মতো মা হলেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মার্কিন র‍্যাপার এএসএপি রকির ঔরসে ১৩ সেপ্টেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। খবর পিপলডটকমের

৩৭ বছর বয়সী এই গায়িকা বুধবার (২৪ সেপ্টেম্বর) ছেলের প্রথম ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি।

তৃতীয় সন্তানের খবর প্রথম প্রকাশ্যে আসে এ বছরের ৫ মে। নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প দেখিয়ে সবাইকে চমকে দেন রিয়ানা। এরপর ২০২৫ মেট গালার লালগালিচায় এসে রকি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এই সুখবর।

২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিয়ানা ও রকি। ২০২২ সালে রিয়ানা প্রথম সন্তানের জন্ম দেন। এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা। এবার ঘর আলো করে এল তৃতীয় সন্তান। পেশাগত ব্যস্ততার জন্য অনেক দিনই গানে নেই রিয়ানা। মাঝখানে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নতুন অ্যালবামের কাজ চলছে, তবে সেটি কবে আসবে এখনো প্রকাশ করেননি শিল্পী।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় মিরপুরে বিজিবি মোতায়েন, কঠোর নজরদারি

ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশে...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা