ছবি: সংগৃহীত
বিনোদন

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই

বিনোদন ডেস্ক

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। ক্যালিফোর্নিয়ার নিজের বাসায় গতকাল শনিবার (১১ অক্টোবর) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। খবর বিবিসির।

‘দ্য গডফাদার’ সিরিজের কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয় করে ১৯৭০-এর দশকে তিনি প্রথম খ্যাতি পান। এরপর তাঁকে দেখা যায় আরও অনেক আলোচিত সিনেমায়—‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, আর সবচেয়ে জনপ্রিয় ‘অ্যানি হল’, যেটির জন্য ১৯৭৮ সালে তিনি পান সেরা অভিনেত্রীর অস্কার।

উডি অ্যালেন পরিচালিত ও অভিনীত ‘অ্যানি হলে’ কিটনের অভিনয় আজও রোমান্টিক কমেডির ইতিহাসে এক মানদণ্ড। এই ছবির জন্যই তিনি জিতে নেন গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডও।
পুরুষদের পোশাক, চওড়া টুপি আর নির্ভার হাসি—এসব দিয়েই তৈরি হয়েছিল তাঁর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। কিটনকে বলা হয় হলিউডের সবচেয়ে প্রভাবশালী স্টাইল আইকনদের একজন।

পাঁচ দশকেরও বেশি সময় কিটন ছিলেন বহুমাত্রিক এক শিল্পী। অভিনয় করেছেন ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘বিকজ আই সেইড সো’, ‘অ্যান্ড সো ইট গোজ’, ‘প্লে ইট এগেইন, স্যাম’, ‘স্লিপার’, ‘লাভ অ্যান্ড ডেথ’, ‘ম্যানহাটন’ ইত্যাদি সিনেমায়।
তাঁর ক্যারিয়ারের শুরু ১৯৭০ সালের রোমান্টিক কমেডি ‘লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স’ দিয়ে। সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২৪ সালের ছবি ‘সামার ক্যাম্পে’, যেখানে সহ-অভিনয়ে ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস।

অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ পরিচালক। ১৯৮৭ সালে নির্মাণ করেন তথ্যচিত্র ‘হেভেন’, তাঁর ১৯৯৫ সালের চলচ্চিত্র ‘আনস্ট্রাং হিরোস’ কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়।
২০০০ সালে কিটন পরিচালনা করেন পারিবারিক ড্রামাধর্মী ছবি ‘হ্যাংগিং আপ’। এতে তিনি নিজেও অভিনয় করেন।

তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন হলিউডের অনেক তারকা।
‘ফার্স্ট ওয়াইভস ক্লাবের’ সহ-অভিনেত্রী বেট মিডলার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অসাধারণ, মেধাবী, একেবারে মৌলিক ধারার অভিনেত্রী ডায়ান কিটন নেই আর। এ খবর আমাকে ভেঙে দিয়েছে। তিনি ছিলেন হাস্যরসিক, আন্তরিক একজন মানুষ।’
অভিনেতা বেন স্টিলার এক্সে (টুইটার) লিখেছেন, ‘ডায়ান কিটন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা অভিনেত্রী। স্টাইল, বুদ্ধিমত্তা, রসবোধ—সব মিলিয়ে অনন্য এক মানুষ।’

ডায়ান কিটন কখনো বিয়ে করেননি। তবে তিনি দুই সন্তান দত্তক নিয়েছিলেন—মেয়ে ডেক্সটার ও ছেলে ডিউক। নিজের আত্মজীবনী ‘দেন এগেইনে’(২০১১) কিটন লিখেছিলেন, ‘আমার প্রিয়জনেরা যখন খুশি থাকে, তখনই আমি সবচেয়ে সুখী। এমন ভালোবাসা অন্য কেউ পেতে পারে বলে আমি মনে করি না।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা