ছবি: সংগৃহীত
বিনোদন

প্রডিউসার বললেও আপনারই সচেতন থাকা উচিত : পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল শোবিজ অঙ্গনের বেশ জনপ্রিয় মুখ। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে বর্তমানে সময়ের ভিউ ব্যবসা ও নৈতিকতাহীন উপস্থাপনার বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি। যা বেশ ভাইরাল হয়েছে।

ভিডিও ক্লিপটি শেয়ার করে পিয়া জানান, আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না। পিয়া জান্নাতুল লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।

আর যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন যে, মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’

একটি নৈতিক ও সুন্দর অনুষ্ঠান উপহারে দেওয়ার পেছনে উপস্থাপকদেরও দায়িত্ব রয়েছে জানিয়ে পিয়া বলেন, ‘আর প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০% দায়িত্ব যে আপনি কী প্রশ্ন করছেন।

প্রডিউসার বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ পরবর্তীতে মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।’
সবশেষে পিয়া লিখেছেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।’

জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন।

‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি তিনি আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা