ছবি: কিশোরগঞ্জ  (অষ্টগ্রাম) প্রতিনিধি  
সারাদেশ

অষ্টগ্রাম বাজারে ব্যবসায়ীর দোকান জোরপূর্বক তালাবদ্ধ

কিশোরগঞ্জ  (অষ্টগ্রাম) প্রতিনিধি  

কিশোরগঞ্জের অষ্টগ্রাম বড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী আরাধন বণিকের পৈতৃক একটি দোকান জোরপূর্বক জবরদখল করে তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, আরাধন বণিকের বাবা নিতাই চন্দ্র বণিক আঃ হেকিম এর কাছ থেকে অর্ধ শতক জায়গা ক্রয় করেছিলেন প্রায় ৩০ বছর আগে। দলীল মূলে বর্তমানে প্রকৃত মালিক নিতাই চন্দ্র বণিক হওয়া সত্তেও জোরপূর্বক আঃ হেকিম গং উক্ত দোকানের ভাড়াটিয়াকে কলার ধরে বের করে প্রায় ৫০ লক্ষ টাকার মালামালসহ তালাবদ্ধ করে দখলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আরাধন বণিক।

এ প্রসঙ্গে আরাধন বণিকের ভাড়াটিয়া জসিম বলেন, ‘আমি আজকে সাত বছর যাবত আরাধন বণিকের দোকানে ভাড়া থাকি এবং পূর্বেও অনেক ভাড়াটিয়া ছিল। কোনোদিন এই জায়গা নিয়ে কোন ঝামেলা হয় নাই ।’ জসিম আরো বলেন, ‘৫ আগস্টের পর একদিন জোরপূর্বক আমাকে আমার কলার ধরে দোকান থেকে বের করে তালা মেরে দেয়।’

এ বিষয়ে অভিযুক্ত আঃ হেকিম, দানা মিয়া, জয় মিয়া, ওয়াজ মিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলতে রাজি হননি।

আরাধন বণিক দাবি করেন, সংখ্যালঘু হওয়ার কারণে তাকে এই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখন নিরাপত্তাহীনতাই ভুগছি। ব্যাপারটার একটা সুরাহা চাচ্ছি।’

আরাধন বনিক আরও বলেন, ওরা মাঝেমধ্যে হাওলাতের নামে চাঁদাবাজি করতো। গত ২৬ জানুয়ারি ২০২৫ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে রাজি না হওয়ায় আমার দোকানে হামলা চালায়। সিসি ক্যামেরার ফুটেজে সব প্রমাণ আছে। চাদার পাঁচ লক্ষ টাকা না পেয়ে তারা আমার দোকান ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তালা মেরে দেয়। এবং বলে, পাঁচ লক্ষ টাকা চাঁদা না দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবো না।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা