ছবি: আমার বাঙলা
সারাদেশ

অভিযানের পরও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া চক্র

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এলাকার আব্দুল কাদিরকে ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জানা যায়, রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে ওই সিন্ডিকেট। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, অভিযানের পরও সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ৮-১০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা