ছবি: সংগৃহীত
বিনোদন

অভিনয় জগতের রিনা রহমানের বিদায়

বিনোদন ডেস্ক

পর্দার পরিচিত মুখ ও জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে কাজ কিছুটা কমিয়ে দিয়েছিলেন এই গুণী শিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।

দীর্ঘ অভিনয় জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

তার আকস্মিক প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা স্মরণ করছেন এই গুণী অভিনেত্রীর অবদান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

গাজীপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলার মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মা...

কোরিয়ার সঙ্গে সিইপিএ, ৯৭% পণ্যে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব...

অসুস্থ প্রবাসফেরত জামালকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী-সন্তানরা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় রাতের আঁধারে অসুস্থ জামাল উদ্দিনকে...

নদ-নদীর পানি বাড়াতে বন্যার আশঙ্কা

রংপুর বিভাগের পাঁচ জেলা ও সিলেট বিভাগের দুই জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে...

ভোমরা দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ, কমছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো প্রায় ১০০ মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা