সংগৃহিত
বিনোদন
বলিউড ‘কুইন’ থেকে ‘মাণ্ডি কুইন’

অভিনয় ছাড়ার ইঙ্গিত কঙ্গনার

বিনোদন ডেস্ক: বলিউড ‘কুইন’ থেকে তিনি এখন ‘মাণ্ডি ক্য়ুইন’। হিমাচলবাসীরা বর্তমানে এই নামেই সম্বোধন করছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। অন্যদিকে কঙ্গনাও কিন্তু রাজনীতিতে নেমেই বলিউডকে ভুলে গেছেন।

নির্বাচনী প্রচারণার সময় স্পষ্টই জানিয়ে দেন, ভোটে জিতলে, অভিনয় ছেড়ে দেবেন তিনি। কঙ্গনা ভোটে তো জিতেছেন, এখন কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন? এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।

গত মঙ্গলবার নির্বাচনে জেতার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, ‘এটি আমার জীবনের বিশেষ একটি দিন। যেহেতু আমার প্রথম নির্বাচন ছিল, রাজনীতিতেও প্রথম- সে কারণে নানা অনিশ্চয়তা ছিল। তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলীয় নেতা-কর্মীদের।’ ‘বিশেষ করে নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথা নত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সকল মানুষকে। মাণ্ডিকন্যা, মাণ্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মাণ্ডির সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব। উন্নতি করব।’

এদিনই কঙ্গনা জানান, আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতিই এখন আমার প্রধানধর্ম। তাই মাণ্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না। তাহলে কী বলিউড তথা অভিনয় ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন কঙ্গনা? সে প্রশ্নের অবশ্য়ই উত্তর স্পষ্ট করেননি কঙ্গনা।

শুধু জানিয়েছেন, রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চাই না। ‘খাঁটি দেশপ্রেমিক’ হিসেবে নিজেকে আগেই চিনিয়েছেন কঙ্গনা। এবার রাজনীতিবীদ হিসেবে কেমন করেন সেটাই প্রমাণ করার পালা। যদিও আগামী কয়েক বছরের জন্য হিমাচলবাসী ভরসা রেখেছেন এই অভিনেত্রীর উপরই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা