সংগৃহিত
বিনোদন

অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ১০ দিনেও তার জ্ঞান ফেরেনি- বলে পরিবারের সবাই ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। সহকর্মীরা তার সুস্থতার জন্য প্রর্থনা করছেন।

গত ২৯ মে সীমানাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এখানে তার স্বাস্থ্যের চেকআপ করার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে-এমনটাই জানিয়েছেন সীমানার ভাই এজাজ বিন আলী।

অভিনেত্রী সীমানার ৯ দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর সার্জারি করা হয়। তারপর থেকেই তিনি আইসিইউতে রয়েছেন। অন্যদিকে তার কিডনি সমস্যাও জটিল আকার ধারণ করেছে।

এ প্রসঙ্গে সীমানার ভাই এজাজ বিন আলী বলেন, ’২৯ মে এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অবস্থা ভালো নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।’

সীমানা ৮ দিন ধরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

অভিনেত্রী সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন। তিনি ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন।

সিনেমায় সাফল্যের পর নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন সীমানা। ২০১৬ সাল থেকে অভিনয় থেকে দূর ছিলেন। গত বছর আবারও নাটকে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা