অভিনেতা বিক্রান্ত ম্যাসি
বিনোদন

অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি

আমার বাঙলা ডেস্ক

অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ৩৭ বছর বয়সি এই অভিনেতা। তবে হঠাৎ অভিনয়কে বিদায় জানানোর কারণ জানাননি তিনি।

রোববার রাতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন বিক্রান্ত ম্যাসি। তিনি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না।

ইনস্টাগ্রামে দেওয়া ওই নোটে বিক্রান্ত লিখেছেন, ‘গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে এবং একজন অভিনেতা হিসেবে।’

তিনি আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’

বর্তমানে বিক্রান্ত ‘ইয়ার জিগরি’ এবং ‘আঁখো কি গুস্তাখিয়া’ নামে দুটি সিনেমার শুটিং করছেন। তিনি মূলত এই ছবি দুটির কথা ইঙ্গিত করেই বলেছেন যে, ২০২৫ সালে তিনি শেষবারের মতো পর্দায় আসবেন।

বিক্রান্তের ওই পোস্টের পর মন্তব্যের ঘরে তার ভক্তরা জানিয়েছেন, এটি তারা বিশ্বাস করতে পারছেন না। ঘোষণাটিকে ‘অবিশ্বাস্য’ বলেও অভিহিত করেছেন অনেকে।

একজন লিখেছেন, ‘আমি আশা করি এটি সত্যি নয়।’ আরেকটি মন্তব্যে লেখা ছিল, ‘কেন আপনি বলিউডের পরবর্তী ইমরান খান হতে চান। আমরা ইতিমধ্যে একজন সেরা অভিনেতাকে হারিয়েছি, কারণ তিনি পরিবার বেছে নিয়েছেন।’ অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘এই কাজটি করবেন না।’

টেলিপর্দা থেকে বড় পর্দায় এসেছিলেন বিক্রান্ত। দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়েছেন নিজেকে প্রমাণের জন্য। অর্জন করেছেন খ্যাতি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

গত ১৫ নভেম্বর মুক্তি পায় বিক্রান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’।

বিক্রান্ত তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে টিভি শো ‘ধুম মাচাও ধুম’ দিয়ে। এরপর ২০১৩ সালে ‘লুটেরা’ ছবি দিয়ে অভিষেক হয় সিনেমায়। তবে ২০১৭ সালে ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন প্রথম। এরপর গত কয়েক বছরে বিক্রান্ত মুগ্ধ করেন ‘ছাপাক’, ‘রামপ্রসাদ কি তেহরভি’, ‘হাসিন দিলরুবা’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘গ্যাসলাইট’-এর মতো হিট সিনেমা। এমনকি তিনি ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘মির্জাপুর’-এর মতো হিট ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা