সংগৃহিত
বাণিজ্য
মুরগির বাজার উর্ধ্বমুখী

ডিমের অভাবে বন্ধ বাচ্চা উৎপাদনের হ্যাচারী

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বেসরকারি খামারী পযায়ে লেয়ারের বাচ্চার দাম ৮৫ টাকা ও বয়লারের বাচ্চার দাম ৫৫ টাকা এবং সোনালী বাচ্চার দাম ৪৮ টাকা । মুরগির কেজি প্রায় ৩শ ছুঁই ছুঁই। অথচ জেলায় সরকারি খামারে বছরে ১২ লাখ বাচ্চা উৎপাদনের কথা থাকলেও ডিমের অভাবেই বন্ধ সরকারী খামারের হ্যাচারী গুলো।

সরকারের নানা মুখী পদক্ষেপের সারা দেশে ডিম ও মুরগির বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শীতকালীন সবজির বাজার সয়লাব , কিন্তু এরমধ্যেও ডিম ও মুরগির বাজার উর্ধ্বমুখী হতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে বাচ্চা সংকটে পড়েছে সিরাজগঞ্জের খামারীরা, দাম যেন আকাশছোঁয়া।

হাসেম নামে ক্ষুদ্র খামারী জানান, মুরগির বাজার মূলত নিয়ন্ত্রণ করে দেশের বড় বড় কোম্পানি গুলো। মুরগির খাদ্য ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত রয়েছে যাদের কিছু দিন আগেও কিছুই ছিল না।তারা প্রায় সকলেই কোটিপতি বনে গেছে। সরকার এই সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে। ডিম আমদানি করেও এই সংকট নিরসন করা যাচ্ছে না।

ফিরোজ আহমেদ নামের এক খামারি জানান, আমরা সরকারী ও বেসরকারী কোনো পর্যায়েই কোন বাচ্চা পাচ্ছি। তিনি আরো জানান, বগুড়ায় লেয়ারের ১ দিনের আজকের বাচ্চার দাম ৮৫ টাকা ও বয়লারের বাচ্চার দাম ৫৫ টাকা এবং সোনালী বাচ্চার দাম ৪৮ টাকা দাম চাচ্ছে।

সরজমিনে সিরাজগঞ্জ মুরগীর প্রজনন খামারে গিয়ে জানা যায়, একটা সময় খামারটিতে বছরে ৫- ৬ লাখ ডিম উৎপাদন হতো । আর ৩ থেকে ৪ লাখ বাচ্চা উৎপাদন করে পার্শ্ববতী খামার গুলোতে বাচ্চা সরবরাহ করা হতো। বাচ্চা পালন করা হতো ১৭ থেকে ১৮ হাজার। অথচ সেই খামারে মুরগি আছে বর্তমানে ৩ শ আর ডিম উৎপাদন হচ্ছে ১ শ ফলে খামারে বাচ্চা উৎপাদন বন্ধ। খামারে ৬৪ হাজার করে বাচ্চা উৎপাদনের হ্যাচারীটি বন্ধ। এর ফলে পার্শ্ববতী বেসরকারি খামার গুলো বন্ধ হয়ে যাচ্ছে ।

এছাড়া জেলার সরকারি হাঁস খামার সূত্রে জানা যায়, বাচ্চা ফুটানোর জন্য এক সঙ্গে ২৮ হাজার ৮শ ডিম ঢুকানোর ব্যবস্থাও রয়েছে। সেইটিও শুরু থেকেই বন্ধ। এ খামারে প্রায় ২০ হাজার হাঁস পালনের ব্যবস্থা রয়েছে। আর সেই খামারটিতে এখন প্রায় সাড়ে ৪’শ হাঁস রয়েছে। আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ লাভজনক খামারটি এখন প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়েছে।

এ বিষয়ে সরকারি মুরগির উন্নয়ন প্রজনন কেন্দ্রের ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, দেশের খামার গুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে হাঁস মুরগি পালন প্রশিক্ষিত করতে পারলেই, ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণে আসবে । ডিমের বাজারে সিন্ডিকেটও নিয়ন্ত্রণে আসবে। বাজার ব্যবস্থাপনাও সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।

দেশ ডিজিটাল থেকে স্মার্ট যুগে প্রবেশ করছে। অথচ সমন্বিত স্মার্ট পরিকল্পনার অভাবেই বেসরকারি খামার গুলোর সঙ্গে টিকতে পারছে না সরকারি খামার গুলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা