ছবি-সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

ক্রীড়া প্রতিবেদক: আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা।

আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বারমুডাকে ৩৯ রানে হারিয়ে বিশ ওভারের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

কানাডাকে এই ম্যাচে জিততেই হতো। এমন সমীকরণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে বারমুডার সামনে ১৩২ রানের লক্ষ্যে ছুঁড়ে দেয় তারা। রান তাড়ায় নেমে কানাডার বোলারদের কোনো জবাবই দিতে পারেনি বারমুডা। ৭ বল বাকি থাকতেই ৯৩ রানে গুটিয়ে গেছে দলটি।

কানাডা ও বারমুডা ছয় ম্যাচে সমান ৪টি করে জয় পেয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে দুই দলেরই একটি করে ম্যাচ। মুখোমুখি সাক্ষাতে দুই দলের জয়ও একটি করে। সমান পয়েন্ট হওয়ায় ভালো নেট রান রেটের সুবাদে বারমুডাকে (২.৪১) পেছনে ফেলে বিশ্বকাপে নাম তুলেছে কানাডা (৩.৯৮)।

আগেই নিশ্চিত হয়েছে ২০ দলের বিশ্বকাপে ১২ দলের জায়গা। স্বাগতিক দুই দেশের সঙ্গে গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা জায়গা পেয়েছে মূল পর্বে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।

এই ১২ দলের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক বাছাই থেকে আসবে আরও ৮ দল। এরই মধ্যে নিশ্চিত হয়েছে চারটি। ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। পূর্ব আফ্রিকা অঞ্চল থেকে এসেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। আজ জায়গা করে নিলো কানাডা।

এশিয়া অঞ্চলের বাছাই থেকে বাকি চার দলের দুটি আসবে। বাকি দুটি জায়গা করে নেবে আফ্রিকা অঞ্চল থেকে। আগামী ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে বাছাইপর্বের সবগুলো দল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা