সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তানকে বাংলাওয়াশ করলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবালো টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করলো বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি স্বাগতিকরা। ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। দেশের বাইরে ৩য় সিরিজ জয় এটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ৪২ রানে ১০ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ২ ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। ব্যক্তিগত ৩১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন ফেরেন ৪০ রান করে। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ২৪ রান।

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক শান্ত। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটছে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেনি ২ জনের কেউই। ৮২ বলে ৩৮ রান করে শান্ত আউট হলে, ৭১ বলে ৩৪ রান করে তাকে সঙ্গ দেন মুমিনুল।

এরপর সাকিবকে সঙ্গ নিয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক। শেষ পর্যন্ত সাকিবের ২১ রান এবং মুশফিকের অপরাজিত ২২ রানে ভর করে ৬ উইকেট এবং পুরো একটি সেশন হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪২ রান। দুই ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১* রানে ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। এখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা