সংগৃহিত
খেলা

আইপিএল খেলতে ভারতে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক: মোস্তাফিজুর রহমান সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলেছেন। তবে টেস্ট সিরিজের দলে নেই তিনি। কাটার মাস্টারের সামনের দিনগুলোর ব্যস্ততা আইপিএল নিয়ে।

এবার নতুন দল চেন্নাই সুপার কিংসে খেলবেন মোস্তাফিজ। চেন্নাই শিবিরে যোগ দিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঢাকা ছেড়েছেন বাঁহাতি এই পেসার। মোস্তাফিজ নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভারতের পথে রওয়ানা দেওয়ার খবরটি জানিয়েছেন।

ভারত-যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, ‘রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি।’

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কিনা, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।

আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে ২২ মার্চ থেকে। প্রথম দিনই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা