সংগৃহিত
খেলা

রেকর্ডমূল্যে আইপিএলের স্পন্সর টাটা

ক্রীড়া ডেস্ক: ইতিহাসের রেকর্ডমূল্যে আইপিএলের স্পন্সরশিপ কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক কোম্পানি টাটা। ২০২২ সালের প্রথমবারের মতো আইপিএলের স্পন্সরশিপ নেওয়ার পর এবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা- বিসিসিআইয়ের সঙ্গে আর পাঁচ বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে কোম্পানিটি।

এই পাঁচ বছরে বিসিসিআইকে ২৫০০ কোটি রুপি পরিশোধ করবে টাটা। অর্থাৎ প্রতি বছর বিসিসিআইকে ৫০০ কোটি রুপি করে দিতে হবে টাটার। এছাড়া নারী আইপিএলের স্পন্সরও এই বহুজাতিক কোম্পানিটি।

এর আগে আইপিএলের স্পন্সর ছিল চীনের মোবাইল ও প্রযুক্তি কোম্পানি ভিভো। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ হাজার ১৯৯ কোটি রুপির বিনিময়ে স্পন্সর কিনে নিয়েছিল তারা। ২০২০ সালে চীন-ভারত রাজনৈতিক উত্তেজনার কারণে ভিভোর সঙ্গে সাময়িক ভাবে বিচ্ছেদ ঘটে বিসিসিআইয়ের। যে কারণে ২০২০ সালের আসরে আইপিএলের স্পন্সর ছিল ড্রিম ১১। এরপর ২০২১ সালে ফের আইপিএলের স্পন্সর হয় ভিভো।

ভিভো থেকে প্রায় ১৩.৭ শতাংশ বেশি মূল্য দিয়ে আইপিএলের টাইটেল স্পন্সর হতে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ালো টাটা।

এ বিষয়ে আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেছেন, ‘২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত স্পনসর হিসেবে টাটা গ্রুপের সঙ্গে এই চুক্তি আইপিএলের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২৫০০ কোটি রুপির এই রেকর্ড চুক্তি প্রমাণ করে, খেলার জগতে আইপিএলের মূল্য ও আবেদন কত বেশি।’

তিনি আরও বলেন, ‘এই অভূতপূর্ব অর্থ লিগ ইতিহাসে শুধু একটি নতুন মাপকাঠিই স্থাপন করেনি, বরং বিশ্বের অন্যতম প্রধান ক্রীড়া ইভেন্ট হিসেবে আইপিএলের প্রভাবশালী অবস্থানও নিশ্চিত করে। ক্রিকেট ও খেলাধুলার প্রতি টাটা গ্রুপের প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। আমরা একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছাতে ও ক্রিকেট অনুরাগীদের অতুলনীয় বিনোদন দিতে মুখিয়ে আছি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
খেলা