সংগৃহিত
খেলা

সিঙ্গাপুর গেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক: চোখের চিকিৎসার জন্য আজ রোববার সিঙ্গাপুর গেলেন সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে দুপু্র ১২ টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রংপুর রাইডার্সের হয়ে গতকাল শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। বিপিএল শুরুর এক দিন আগে লন্ডন থেকে ফিরে খেলেছেন তিনি। এক ম্যাচ খেলেই এবার সিঙ্গাপুর গেলেন এই অলরাউন্ডার।

এ বিষয়ে রংপুরের কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সাকিবের চোখে সমস্যা। ব্যাটিংয়ের সময় বল ভালো করে দেখতে সমস্যা হচ্ছে তার। সে সমস্যার কারণেই এবার সিঙ্গাপুর যাওয়া।

এর আগে সাকিব লন্ডন যাওয়ার আগে সোহেল জানিয়েছিলেন, সাকিব ১৮ জানুয়ারি দেশে ফিরবে এবং ফরচুন বরিশালের সাথে বিপিএলের প্রথম ম্যাচটি খেলবে।

কিন্তু রোববার সকালে সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর কোচ। সোহেল বলেন, ‘সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে। চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন।’

ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখে ওই জায়গা থেকে শেষ কিছুদিন ধরে ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা ভালো বলতে পারবে সবশেষ কোন পরিস্থিতিতে আছে। তবে আমি ‍যেটা বললাম, তিনি ভুগছেন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা