খেলা

ঢাকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

ক্রীড়া প্রতিবেদক: ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো নির্ধারিত সময়ের কিছু পর বাংলাদেশে এসেছেন। দু’দিনের কলকাতা সফর শেষে বুধবার কয়েক ঘণ্টার জন্য ভারতীয় উদ্যোক্তা তাকে ঢাকায় এনেছেন। তবে রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান থেকে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে পৌঁছেছেন রোনালদিনহো। তার সংক্ষিপ্ত ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও হোটেল রেডিসনে যাবেন।

জানা যায়, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাফুফে থেকে এখনো সে বিষয়ে কিছু বলা হয়নি।

হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা।

রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা