সংগৃহীত
জাতীয়

‘জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে ফাঁসিতে ঝুলান’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জয় বাংলা বলা অপরাধের হলে আমাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘জয় বাংলা’ স্লোগান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন।

তার ভাষ্য, ‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সঙ্গে আরো অনেকে ছিলেন৷ জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এটি নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটি নিয়ে আর মন্তব্য করব না।’

২ মার্চ ১৯৭১ সালে আবদুর রবই সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন।

সোমবার সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকীতে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর বারিধারা ডিওএইচএসে গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আ স ম আবদুর রব বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।’

‘জয় বাংলা’ স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও, দাবি করেন আবদুর রব। তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন৷ কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা