সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশ স্কাউটস সংস্কারে মহামান্য রাষ্ট্রপতি মনোনীত এডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম গতিশীল ও বেগবান করা এবং এর লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা তৈরী করার জন্য বাংলাদেশ স্কাউটসের বিদ্যামান জাতীয় নির্বাহী কমিটি বাতিল করে নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে ‍উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্কাউটস কমিটিতে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে আহ্বায়ক এবং শহীদ মীর মুগ্ধের ভাই জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- ডা: মো: আমিনুল ইসলাম, জনাব মো: রেজাউল করিম, জনাব খ.ম. কবিরুল ইসলাম, জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জনাব আবু সালেহ মো: মহিউদ্দিন খাঁ, জনাব মোছ: ফরিদা ইয়াসমিন, জনাব আসিফউল হক, ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফাহমিদা, জনাব মাহিনুর জাহান।

কমিটির কার্যক্রম বুধবার (৩০ অক্টোবর) থেকে শুরু হবে এবং আগামী বছর ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে-

১. কমিটি চিফ স্কাউটসের পরামর্শক্রমে বাংলাদেশ স্কাউটের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও স্কাউট আন্দোলনকে/কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার পদক্ষেপ গ্রহণ করবে।

২. বাংলাদেশ স্কাউটকে জুলাই-আগস্ট/২০২৪ আন্দোলনে আহতদের সেবায় সম্পৃক্ত করবে।

৩. বাংলাদেশ স্কাউটের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা চিফ স্কাউটের নিকট পেশ করবে।

৪. সংস্কার প্রস্তাবনায় স্কাউটারদেরকে প্রাথমিক পর্যায় থেকে ক্রমান্বয়ে নেতৃত্বের উচ্চ পর্যায়ে আসার এবং স্কাউট আন্দেলন তৃনমুল পর্যায় থেকে ব্যাপকতর করার লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সর্বোওম অংশগ্রহণ নিশ্চিতের ব্যবস্থা করবে।

৫. কমিটির মেয়াদকাল শেষের পূর্বেই জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। এই কমিটির কোন সদস্য পরবির্তী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন না।

৬. নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা