সংগৃহিত
জাতীয়

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে নিহত ২

জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী এবং নবী হোসেন নামে এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর নিহত রোহিঙ্গা নবী হোসেন বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন জানান, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে নিহত হোসনে আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে ঘটনা পরিদর্শনে এসে র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া অ্যান্ড লিগ্যাল এইড (অতিরিক্ত পুলিশ সুপার) আবু সালাম চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, বিজিবির পাশাপাশি পুলিশ ও র‍্যাব সীমান্তে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে উৎসুক জনতা সরাসরি রাস্তায় নেমে আসায় তাদের নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ছে। স্থানীয় জনসাধারণকে আরও সতর্ক থাকতে হবে বরেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা