ছবি: সংগৃহীত
জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে রিভিউ শুনানি

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে শুনানি শেষে পরবর্তী শুনানি শুরু হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।

এ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এ আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১৬ অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

পরবর্তীতে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা