ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

আমার বাঙলা ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে বাহরাইনের রাজধানী মানামার সন্নিকটে একটি সামুদ্রিক এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এই হামলায় মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও দুইজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটল।

নিহত মোহাম্মদ তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং সর্বশেষ একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত থাকাকালীন এই হামলার শিকার হন।

তারেকের ফুফাতো ভাই ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে নিথর দেহে তার এভাবে ফেরার খবরে পরিবার ও সন্দ্বীপের আজিমপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল, তা সফলভাবে নেভানো হয়েছে। তবে ধ্বংসাবশেষটি সরাসরি একটি জাহাজের ওপর আছড়ে পড়ায় সেখানে কর্মরত শ্রমিকরা হতাহত হন।

বর্তমানে নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাস আহত অন্য দুই বাংলাদেশির সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখনও চরম যুদ্ধাবস্থা বিরাজ করায় প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

উল্লেখ্য,শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা