ছবি: সংগৃহীত
জাতীয়

নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টায় প্রেস সচিবের নিন্দা

আমার বাঙলা ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এই নিন্দা জানান।

প্রেস সচিব লেখেন– মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ বা প্রতিবাদ গণতন্ত্রের মূলভিত্তি, যা যুক্তরাষ্ট্রের সংবিধানে সম্পূর্ণরূপে সুরক্ষিত। তবে এই অধিকারগুলো সবসময় দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে হবে।

তিনি লেখেন– তাদের কর্মকাণ্ডেই প্রতিফলিত হয়েছে, কেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা জনগণকে বারবার আতঙ্কিত করেছে এবং ধ্বংসাত্মক আচরণ করেছে। একই ধরনের আচরণ তারা প্রকাশ্যে নিউইয়র্কেও করেছে।

শফিকুল আলম লেখেন– পরিষ্কারভাবে বলা দরকার, সহিংসতা কোনো প্রতিবাদ নয়। ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয়। বিশৃঙ্খলা গণতন্ত্র নয়। মর্যাদার সঙ্গে প্রতিবাদ করুন, শত্রুতার সঙ্গে নয়।

তিনি আরো বলেন– ভিন্ন মত প্রকাশের অধিকার পবিত্র। আপনাদের মনে করিয়ে দেই, এই অধিকার জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের রক্ত ও ত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা