সংগৃহীত
জাতীয়

নাগরিকত্ব ত্যাগের কারণে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করার কারণে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন। আগেরবারের তালিকায় বাংলাদেশের বিলিয়নেয়ার হিসেবে আজিজ খানের (এক দশমিক এক বিলিয়ন ডলার) নাম ছিল। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (১৩ বিলিয়ন ডলার) এবারের তালিকায় রয়েছেন।

‘ওয়ার্ল্ডস বিলিয়নেয়ারস লিস্ট ২০২৫’ প্রকাশ করেছে ফোর্বস। এ বছর বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন বিলিয়নেয়ার রয়েছেন। এ তালিকায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় প্রথম স্থান দখল করেছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার।

মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।

উল্লেখ্য, ২০২৫ সালের এ তালিকায় ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ বছর তিনটি নতুন দেশ বিলিয়নেয়ার তালিকায় যুক্ত হয়েছে—আলবেনিয়া, পেরু ও সৌদি আরব।

সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নেয়ার এসেছেন, তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ; যার সম্পদ ১৬ দশমিক পাঁচ বিলিয়ন ডলার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা