সংগৃহিত
বিজ্ঞান

৫০ বছর পর চন্দ্রপৃষ্ঠে নামবে মার্কিন মহাকাশযান

তথ্য-প্রযুক্তি ডেস্ক: ৫০ বছর পর আবারও চাঁদে অবতরণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশযান। তবে এবার যুক্তরাষ্ট্রের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান নয় বরং বেসরকারি মহাকাশ সংস্থার তৈরি মহাকাশযান চাঁদে নামতে যাচ্ছে।

এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের মাটিতে ‘অডিসিয়াস’ নামক ল্যান্ডার অবতরণের চেষ্টা চালাবে হাউসটনভিত্তিক বেসরকারি সংস্থা ইনটুইটিভ মেশিন। অবতরণ সফল হলে ‘অডিসিয়াস’ হবে চাঁদের মাটিতে বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে নাসা। চলতি দশকের শেষ দিকে আবার চাঁদে মানুষ পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

জানা গেছে, ইনটুইটিভ তার ষড়ভুজ আকৃতির ল্যান্ডার ‘অডিসিয়াস’কে রাত সাড়ে দশটার দিকে (২২৩০ জিএমটি) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানোর চেষ্ট করবে।

নাসা সর্বশেষ ১৯৭২ সালে চাঁদে সফলভাবে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে। চীনের সাম্প্রতিক চন্দ্রাভিযানের সঙ্গে প্রতিযোগিতা করতে আর্টেমিস নামের একটি কার্যক্রম পরিচালনা করছে নাসা।

এই আর্টেমিসের আওতায় চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে অডিসিয়াস। এর আগে গত মাসে বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা