সংগৃহিত
রাজনীতি

চট্টগ্রামে বিএসপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন হতে সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি নিজস্ব কোনো চাওয়া পাওয়া বা লুটপাট, দুর্নীতি করার জন্য নয়। সৎ মানুষের নির্লিপ্ততার কারণে রাজনীতি দুর্নীতিবাজ লুটেরা অসৎ লোকদের দখলে চলে যায়। যার কারণে জনগণ ভোগান্তিতে পড়ে। আমার নৈতিক দায়িত্ব হবে বাজার সিন্ডিকেট, দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সংগ্রাম চালিয়ে যাওয়া।

তিনি বলেন, সারাদেশে ব্যপক উন্নয়ন হলেও ফটিকছড়িতে সে অনুপাতে উন্নয়ন হয়নি। আমি যখন প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে যাই তখন দেখি অবকাঠামো উন্নয়নসহ সার্বিকভাবে ফটিকছড়ি সকল ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে জাতীয় রাজনীতির পাশাপাশি আমার লক্ষ্য থাকবে ফটিকছড়িকে আধুনিক সমৃদ্ধশালী করে গড়ে তুলে বৈষম্য কমিয়ে মানুষের জীবন মানের উন্নয়ন করা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নিয়েছি যেন অসাংবিধানিক তাবেদার শক্তি ক্ষমতায় আসতে না পারে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে আসার দরকার ছিল। তারা নির্বাচন বর্জন করেছে এটা যেমন তাদের সাংবিধানিক অধিকার তেমনি নির্বাচন করাও আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। তবে নির্বাচন বর্জনের নামে প্রতিহত ও সহিংসতা করা সম্পূর্ণ বেআইনি। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে শক্ত হাতে যানবাহন, রেলে আগুন দিয়ে মানুষ হত্যা ও সহিংসতাকারীদের দমনের আহ্বান জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা