ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে জামায়াতের কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে এক বাংলাদেশ জামায়াতে ইসলামি কর্মীকে মোটরসাইকেলের গতিরোধ করে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গারাংগিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বাইতুর রহমান মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২) সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া মাদ্রাসা এলাকার সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে হাতিয়ারকুলের দিকে যাওয়ার সময় পথরোধ করে একদল যুবক। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে চিহ্নিত শাহ আলম, মিজান, জোবায়েরসহ কয়েকজন প্রথমে তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং পরে ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন।

সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন এবং বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন।

৮ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল হালিম হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাঈন দাবি করেন, গিয়াস উদ্দিন দলীয়ভাবে সক্রিয় ছিলেন এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দলের প্রতীকের পক্ষে কাজ করায় প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নি...

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বৈপ্লবিক পরিবর্তন আনতে অবশেষে যুক্ত হয়েছে আধুন...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সর...

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানো হতে পারে এমন...

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

দুই শব্দের একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

ইসরায়েলের হামলায় ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা প্রায় ধ্বংস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা