ছবি: সংগৃহীত
রাজনীতি

ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

আমার বাঙলা ডেস্ক

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে তিনি বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে। বিভিন্ন দলের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। সেই প্রেক্ষাপটে জামায়াত নির্বাচনে ভালো ফল করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদে বিএনপি যে বিষয়গুলোতে সই করেছে, ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফাও বাস্তবায়ন করা হবে।’ দলের নিরঙ্কুশ বিজয়কে বিএনপির প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

মৌলভীবাজারে ডিবি পরিচয়ে অপহরণ; রাতে মিলল হাত-পা বাঁধা মৃতদেহ

রোববার (২৮শে জুন) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউ...

​পেকুয়ায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ​

কক্সবাজারের পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং কৃষি পুন...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা