ছবি: সংগৃহীত
রাজনীতি

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর গুলশানের বাসভবন থেকে আজ শুক্রবার দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তিনি নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।

তারেক রহমান নিজেই তাঁর গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের পরিচয় জানতে চান। এ সময় জনতার মধ্য থেকে অনেকে বলে ওঠেন, নতুন বাংলাদেশ গড়তে তাঁরা তাঁর সঙ্গে থাকতে চান।

জবাবে তাঁদের ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’

পরে তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। এ ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করেছেন। তিনি ২টি আসনেই জয়ীয় হয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা

চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্...

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেস...

জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারানোর প্রেরণা নিয়েই জার্ম...

কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে নামার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা